রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভা শাখার উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে টেকেরহাটের শহীদ কবীর মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার আমীর শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুছ ছোবহান খান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান খান, বক্তব্যে রাখেন,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ওসমান গনি, উপজেলা আমীর অধ্যাপক আলী আহমেদ আকন, মাসুদুর রহমান ফরাজি, মাষ্টার নজরুল ইসলাম, মোহাইমিন মোল্লা,হাফেজ হাবিবুর রহমান, শরফুদ্দিন মোল্লা প্রমুখ। সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।