দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : ২৪ এর জুলাই আন্দোলন শুধু ক্ষমতার পালা বদলের জন্যে হয়নি হয়েছে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি গুনগত পরিবর্তন ও জনকল্যাণমুখী সংস্কারের জন্যে। এক দলকে হটিয়ে গুনগত কোন সংস্কার ও পরিবর্তন ছাড়াই আরেক দলের ক্ষমতায় আরোহনে জনগণের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যা জামালপুর ও জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার।

বাংলাদেশে জামায়াতে ইসলামী দেওয়ানঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা কাজি আতিকুর রহমানের এর সঞ্চালনায় বাহাদুবাবাদ এরব সিনিয়র আলিম মাদ্রাসায় সম্মেলন অনুষ্ঠি ত হয়।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর -০১ সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী,জেলা বায়তুলমাল সম্পাদক এ্যাডভোকেট ছামিউল হক,জেলা জামাতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জনাব,জাকিউল ইসলাম।