ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া এস এস সি ও সমমান ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন ইসলামী ছাত্রশিবির বাগাতিপাড়া আদর্শ থানা শাখা। সম্প্রতি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হল রুমে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগাতিপাড়া আদর্শ শাখার নেতৃবৃন্দ।

এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষা ২০২৫ ইং এ জিপিএ ৫ ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্র শিবিরের থানা সেক্রেটারি শাহীন আলমের সঞ্চালনায় ও থানা সভাপতি মিঠু সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেধাবী ছাত্রনেতা জনাব আফতাব আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমীর মো আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক জনাব মো আব্দুর রব, নাটোর জেলা ছাত্রশিবির জেলা আইন সম্পাদক মো: নাজমুল হোসেন, জেলা ছাত্রশিবিরের সহকারী দাওয়াহ সম্পাদক মো: ইয়াহিয়া খানসহ অন্যান্য দায়িত্বশীলরা।

এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, “ মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ,তারা শুধু পরিবারের নয়, পুরো জাতির গর্ব। এ ধরনের সম্মাননা তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং বড় কিছু করার স্বপ্ন দেখায়।