পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সিমান্ত দিয়ে পুশ ইন করতে মরিয়া হয়ে উঠছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বি এসএফ। গত (২৮ মে) গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পচাভান্ডার সিমান্ত এলাকা দিয়ে বেশ কয়েকজন নারী-পুরুষকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় জগতবের শমসেরনগর ৬১ বিজিবির টহলরত সদস্য ও স্থানীয় লোকজন তাদেরকে আটক করে ভারতীয় সীমান্ত রেখায় পাঠিয়ে দেয়। আ: মালেক নামে একজন সিমান্তবাসী জানান, বিএসএফ কর্তৃক ৭ জনকে পুশ ইন করতে দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি এসে তাদের ভারতীয় সীমান্তের ভেতরে পাঠিয়ে দেয়। আমবাড়ি, পচাভান্ডার সহ ভিন্ন ভিন্ন সীমান্ত দিয়ে তারা ৫-৭ জন করে নারী ও পুরুষকে অতর্কিতভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয় জনতা ও বিজিবির বাধার মুখে তারা আসতে পারেনি। জানা যায়, পরবর্তীতে সকালের দিকে আবারও একই সীমান্ত দিয়ে পুশ ইন করানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও বিজিবির বাধায় তারা পিছু হটে। তবে তারা আর ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারলেও ভারতীয় কাটাতারের বেড়ার পাশে অবস্থান করছে। ৬১ বিজিবি কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান ১৫ জনকে পুশইনের চেষ্টার সত্যতা নিশ্চিত করেন। এদিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুড়ালটারী সীমান্ত দিয়ে সকাল ৭টার দিকে ৬ জনকে বাংলাদেশে পুশ ইন’র চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশ ইন করাতে ব্যর্থ হয় বিএসএফ।
গ্রাম-গঞ্জ-শহর
পাটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইনের চেষ্টা সতর্ক পাহারায় বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সিমান্ত দিয়ে পুশ ইন করতে মরিয়া হয়ে উঠছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বি এসএফ।