তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ তাড়াশে আ,লীগ নেতার দাপটে চলাচলের রাস্তায় বাধা। বাঁশের সাকোয় উঠতে না দেওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার ৫০টি পরিবার। অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া খাঁ পাড়া গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা খাঁ পাড়া বাঁশের সাকো। বর্ষা মাসের এই সময়ে যাতায়াতের সকল রাস্তা পানিতে ডুবে গেছে। খাঁ পাড়া থেকে বিশ্ব রোডে উঠতে একমাত্র পথ বাঁশের সাঁকো । ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, গং সরকারী আকোয়ার ভুক্ত জায়গায় বাঁশের সাকো নির্মাণ করে দখলভুক্ত করে নিয়ে ৫০টি পরিবারের যাতায়াত বন্ধ করে দেয়। এ ব্যাপারে এলাকায় একাধিকবার দরবার হয়েছে কোন সমাধান হয় নাই। অভিযোগ সুত্রে জানাযায়, আ,লীগের নেতা নজরুল গং তাদের পছন্দমত লোকদের ব্যতীত অন্য কাওকে চলাচল করতে দেয় না কেউ ভুলক্রমে পারাপারের জন্য সাঁকোতে উঠলে অপমান অপদস্ত করে নামিয়ে দেয়। অভিযোগ কারী মোঃ শরিফুল ইসলাম,জুয়েল,ডাঃ সাত্তার আবু সায়েম, সোহেল রানা, জুলকার নাইন রুবেল, বলেন আওয়ামী নেতা নজরুল ইসলামের নেতৃত্বে কুচক্রি এই মহলটি দীর্ঘ ৫ বছর ধরে ভুক্তভোগী এই অসহায় পরিবার গুলোর উপড় বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করে আসছে। তারা বলেন, এই মহল্লায় অনেক শিক্ষিত মানুষ বসবাস করেন, অসুস্থ অনেক রোগি ও ছাত্র/ছাত্রীদের যাতায়াতের জন্য এই বাঁশের সাঁকোই এক মাত্র পথ,অভিযুক্ত মহলের বাধায় ভুক্তভোগীদের সীমাহীন দুর্ভোগে বাধ্য হয়ে তারা প্রতিকার চেয়ে ১০১ জন স্বাক্ষরিত একটি আবেন পত্র তাড়াশ উপজেলা নির্বাহী অফিসা, অফিসার্স ইনচার্জ তাড়াশ থানা, তাড়াশ প্রেস-ক্লাবসহ বিভিন্ন দফতরে প্রেরণ করেছেন। এলাকাবাসিরা জানান দীর্ঘদিনের সমস্যা সম্মলিত খাঁন পাড়ার এই বিষয়টি দ্রুত নিষ্পতি করা প্রয়োজন। তা না হলে যে কোন সময় অঘটনা ঘটতে পারে।
গ্রাম-গঞ্জ-শহর
তাড়াশে আ’লীগ নেতার দাপট
বাঁশের সাঁকোয় উঠতে না দেওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার ৫০টি পরিবার
তাড়াশে আ,লীগ নেতার দাপটে চলাচলের রাস্তায় বাধা। বাঁশের সাকোয় উঠতে না দেওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার ৫০টি পরিবার। অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া খাঁ পাড়া