ঈদগাঁও সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার জালালাবাদে অস্ত্রের মুখে ৪ টি গরু ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাতদল। সম্প্রতি জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছাতিপাড়া গ্রামের আবদু ছমদের গোয়াল ঘর থেকে গরু গুলো ডাকাতি হয়।
নাম্বারবিহীন অবৈধ পিকআপ ও মসিক্রো যোগে এসব গরু নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ইসলামিক ফাউ-েশনের কর্মকর্তা মাসুদ রানা জানান, ফজরের আজানের সময় একই এলাকার বেলালের ঘরে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে ১০/১২ জনের ডাকাত দল। তখন তারা বন্দুক ঠেকিয়ে বাড়ীর গেইট ভাংচুর করলে বেলাল তাদের ডাকাত বলে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে পিছু হঁটে ৷ এরপর আবদু ছমদের গোয়াল ঘর থেকে ৪ টি গরু গাড়ীতে তুলে চলে যায় অস্ত্রধারী ডাকাতরা।