হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের মিয়া চৌধুরী (৯২) শনিবার রাতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি চট্টগ্রাম মহানগর একটি হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি মাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

সম্প্রতি চট্টগ্রাম প্যারেড মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে ফতেহ আলী চৌধুরী বাড়ীর পারিবারিক কবরে মরহুমকে দাফন করা হয়।

আবু তাহের মিয়া চৌধুরী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়, মাদার্শা বহুমূখী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়, রাউজান উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে সাফল্যের সহিত প্রধান শিক্ষকের দায়িতœ পালন শেষ অবসর গ্রহন করেন। তিনি শিক্ষক সমিতির উপজেলা ও জেলা পর্যায়ে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।