চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য, সিনিয়র সাংবাদিক সিরাজুল করিম মানিকের সহধর্মীনি রাজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
মরহুমার নামাযের জানাযা আজ মঙ্গলবার বাদে জোহর নগরীর শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।
জানাযায় অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও ওলামা মাশায়েখসহ বহু গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।