গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার উপজেলা সমন্বয় কমিটির মিটিং শেষে দোতলা থেকে নিচে নামলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু গোবিন্দগঞ্জ আসনের, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী ছোট ভাই।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বুলবুল ইসলাম।