লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে মাদক মামলায় ১জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

লালমনিরহাট কোর্ট পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, আসামি কালিগঞ্জ উপজেলার লতা বড় গ্রামের আফিয়ার এর ছেলে মতিউর ওরফে মতি (৪৫) কে মাদক মামলায় এ দন্ড দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী।

লালমনিরহাটের কালিগঞ্জ থানার মামলা নম্বর ১৬,তারিখ ৯/০৮/১৪, ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩(খ)ও ৭ এর(ক),আসামি মতিউর ওরফে মতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ এর (খ)ধারা, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাহাকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ এ দন্ড প্রদান করা হয়েছে।