কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া সীমান্তের চান্দুড়িয়া গ্রামে গোপনে গাঁজা চাষের অভিযোগে অশোক কুমার প্রামাণিক (৪৯)কে পুলিশ গ্রেফতার করেছে । বাড়ির আঙ্গিনায় পটল ক্ষেতে সাতটি গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই নাসির উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে সাতটি গাঁজা গাছসহ অশোক কুমার প্রামাণিক (৪৯)কে গ্রেফতার করে। সে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কানাই প্রামাণিকের ছেলে।
এব্যাপারে কলারোয়া থানা অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গাজা গাছ সহ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।