দেবীগঞ্জে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’ কার্যক্রম। এখন থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা মিলবে এক কক্ষে, বিভিন্ন ডেস্ক ঘুরেই সম্পন্ন করা যাবে প্রয়োজনীয় কার্যক্রম। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে, বাড়বে গতি ও স্বচ্ছতা। সোমবার (১৯ মে) দুপুর একটায় দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ সেবার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, পঞ্চগড়ের ৫টি উপজেলার সব ভূমি অফিস পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনা হবে। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসাথে বসে কাজ করলে দায়িত্ববোধ যেমন বাড়ে, তেমনি সেবার মানও উন্নত হয়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব।
গ্রাম-গঞ্জ-শহর
দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবার উদ্বোধন
দেবীগঞ্জে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’ কার্যক্রম। এখন থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা মিলবে এক কক্ষে, বিভিন্ন ডেস্ক ঘুরেই সম্পন্ন করা যাবে প্রয়োজনীয় কার্যক্রম। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে, বাড়বে গতি ও স্বচ্ছতা।