বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার ডোমার উপজেলার সদস্য (রুকন) মোঃ আব্দুর রাজ্জাক হার্ট এ্যাটাক করে গত শুক্রবার ভোর ৫.৩০ টায় ৫৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। শুক্রবার বিকেল ৩ টায় দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জামায়াতে ইসলামী বরিশাল জেলার, মেহেন্দিগঞ্জ উপজেলার মহিলা সদস্য (রুকন) মমতাজ বেগম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ০৪ জুলাই সন্ধ্যা ৬টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: মোঃ আব্দুর রাজ্জাক ও মমতাজ বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোঃ আব্দুর রাজ্জাক ও মমতাজ বেগম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ দাঈ একজন ভাই এবং একজন বোনকে হারালাম। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।