শার্শা (যশোর) সংবাদদাতাঃ যশোরের শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে অমুসলিমদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতিবার বিকালে শার্শার লক্ষনপুর ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে লক্ষনপুর দারুল উলুম হাদিস মাদরাসায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর মাওঃ আজিজুর রহমান।

লক্ষনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল হাসানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্যদেন জামায়াত নেতা ও শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, মাওঃ আবু বক্কর সিদ্দিক, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ আক্তারুজ্জামান, হিন্দু নেতা শ্রী গোপাল বিশ্বাস, মহাদেব বিশ্বাস, তপন কুমার প্রমুখ। মত বিনিময় সভায় লক্ষপুর ইউনিয়নের সকল হিন্দু সম্প্রদায়েন সদস্যবৃন্দ অংশ নেন।