কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে শাকদাহ বাজার জামে মসজিদ চত্বরে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি হাফেজ মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ৫৪ বছর ধরে ষড়যন্ত্র হচ্ছে আরও হবে তবে ধৈর্য, সাহস ও হেকমতের সাথে দাড়িপাল্লার পক্ষে কাজ করে যেতে হবে। আমরা শাসক না হয়ে জনগণের সেবক হব। এদেশের মানুষকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, নির্যাতন, শোষণবিহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রা’্র ব্যবস্থা উপহার দিতে চাই। আগামীতে ইসলাম ও কোরআন এর বিজয় হবেই ইনশাআল্লাহ। আলোচনা শেষে প্রধান অতিথি শাকদাহ বাজারের দোকানদার ও স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।