সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার ও নাটোর সদরের বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে এবং অনিরুদ্ধ-আশরাফ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫০০ ফলজ, বনজ, ফুল ও ওষুধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। সম্প্রতি আলাদী, গোবিন্দনগর, ধরাইলে এলাকার রাস্তা, বাজার, মসজিদ, মাদরাসা ও বিদ্যালয়ে এসব গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মোঃ আব্দুল মতিন, ধরাইল ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার, আচলকোট-আলাদী বাগে জান্নাত কওমি মাদরাসার সভাপতি ডা. মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আল আসাদ কাজল, কবি মোঃ সুমন প্রামাণিক, মাদরাসার মুহতামীম মুফতি মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
সিংড়ায় গাছের চারা রোপণ
নাটোরের সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার ও নাটোর সদরের বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে এবং অনিরুদ্ধ-আশরাফ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫০০ ফলজ, বনজ, ফুল