আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সাথে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান প্রমুখ। উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা উপজেলা বাসির সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখা ও সহযোগিতা কামনা করে বলেন, আগামীতে উপজেলাবাসিকে সরকারি নিয়ম মেনে দুনীতি মুক্ত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাদের সেবামুলক কর্মকান্ড চালিয়ে যেতে চাই।
গ্রাম-গঞ্জ-শহর
আদমদীঘিতে ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সাথে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।