পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার মাধবদী থানার ডাংগা পাঁচদোনা রোডের টাওয়াদি ব্রিজে সম্প্রতি পুলিশের পোষাক পরিহিত অবস্থায় ৫-৬ জনের একটি ডাকাত দল কাঁচামাল ব্যবস্বায়ী জাকির হোসেন এর কাছে থাকা কিছু টাকা ও মোবাইল নিয়ে অপর একটি সিএনজি জোগে পাঁচদোনার দিকে চলে যাওয়ার সময় পিছু দাওয়া করে একপর্যায়ে পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া চাকশাল এসে জাকির হোসেন সহ অন্যরা সবাই ডাকাত ডাকাত বলে চিতকার করলে লোকজন সিএনজি সহ ৩ ডাকাত আটক করে মাধবদী থানায় খবর দেয় থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নির্দেশে এস আই মোঃ আল-আমীন ও এস আই মিজানুল রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্হলে উপস্থিত হয়ে ৩ ডাকাত কে গ্রেফতার করে মাধবদী থানায় নিয়ে যায়। গ্রেফতার কৃতরা হলেনÑ ১. আরিফুল ইসলাম আরিফ (৩৪), ২. আলমগীর হোসেন (৩৩), ৩. শামীম হোসেন (৩৭)। এদের কাছ থেকে দুটি চাক্কু দুটি পুলিশের ডিটেক্টিং ভেস্ট দুইটি মোবাইল ফোন, তাদের ব্যবহ্রত একটি সিএনজি ও ১২ শত টাকা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এলাকাবাসীর সহযোগিতায় এদেরকে সহজেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আইন গত ব্যবস্থা নেয়া হবে।