কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে আলী হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (১৯অক্টোবর) উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দা ঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার শিয়ালকাঠি গ্রামের হাকিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে শিয়ালকাঠি গ্রামে ডাকাত সন্দেহে কিছু লোক চিৎকার করলে স্থানীয়রা একত্র হয়ে আলী হোসেনকে আটক করে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে।