চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ী ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান ও উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
এসময় আরও উপস্থিত ছিলেন বাগানবাড়ী ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতা মো. মিজানুর রহমান মীরান, মো:হোসাইন গাজী, মো. মুক্তার হোসেন, মো. জমির খান, মো:জাকির হোসেন, আব্দুল লতিফ লিটনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, ন্যায়, সত্য ও নীতির পথে আল্লাহভীরু নেতৃত্বই পারে এই দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।
আসুন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হই।