বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন,আমাদের চলার পথে সব সময় বাধা বিপত্তি ও চ্যালেঞ্জ ছিল। আগামীতেও থাকবে। এ ব্যাপারে সকল বাধা বিপত্তি মাড়িয়ে প্রার্থীদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। এজন্য দলমত নির্বিশেষে নিজের এলাকায় জনমানুষের সথে সম্পর্ক বৃদ্ধিসহ সকল কার্যক্রম অব্যাহত রাখা জরুরী। তিনি উল্লেখ করেন, প্রতিকূল চ্যালেঞ্জ মোকাবেলা করে জামায়াতের প্রার্থীদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে হবে।

গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ এর ইআরসি হলে জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল ও সাতক্ষীরা জেলার আসন প্রার্থী আসন পরিচালক ও আসন সদস্য সচিবদের নিয়ে ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিংয়ের প্রথম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, আবদুস সাদেক ভূইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।