চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেয়েছে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। ১ নবেম্বর ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সুগন্ধা মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির ডিরেক্টর জিয়াউল করিম জিয়ার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার।