কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গত শুক্রবার উপজেলার ইলিশপুর গ্রামের বাঁশতলা মোড় পুলের মাথা থেকে লাশটি উদ্ধার করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ১১ মে শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পেয়ে ঘঁনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। উদ্ধারের বিষয় তাৎক্ষনিক যোগাযোগ মাধ্যম সোসাল মিডিয়ায় প্রচার হলে লাশ টির পরিচয় পাওয়া যায়। তার নাম মোহাম্মদ হাসান আলী(৫০)। সে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের জবেদ আলির পুত্র । সে একজন ইজিবাইক চালক। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন আছে।