ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৪) নামে এক গৃহবধূর লাশ বিল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পশ্চিম পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুড়া (বিল) থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ ওই এলাকার আফসার আলীর স্ত্রী।

গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গৃহবধূ নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বুধবার বিকালে বাড়ির পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের লোকজনের সন্দেহ নিখোঁজ গৃহবধূ এই বিলে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে পারে।

পরিবারের লোকজন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর নিয়ে দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই বিলে বিভিন্ন কায়দায় উদ্ধারের চেষ্টা করে তারা ওই গৃহবধূকে উদ্ধার করতে পারেনি।