শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক মাস্টার ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। শুক্রবার সকালে কয়লাদিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে কয়লাদিয়াড় কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। তার জানাযায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন ইউনিটের বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় মুসল্লিরা।