সোনারগাঁ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রোকন ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জামায়াতের তদারককারী এডভোকেট দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম স্যারের মমতাময়ী মা আয়েশা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার রাত ১টায় তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসা সোনারগাঁয়ের সাদিপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিত সক্রিয় সদস্য ছিলেন। গতকাল সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী কওমি মাদ্রাসায় সকাল ১০টায় উনার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জানাজার নামাজে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া। জানাজায় উপস্থিত হয়ে ড. ভূঁইয়া বলেন, আমার প্রিয় ভাই দেওয়ান মুহাম্মদ খোরশেদ আলম ভাইয়ের ‘মা’ ও হাফেজ আব্দুল খালেক সাহেবের সহধর্মিণী মরহুমা আয়েশা বেগমকে হারিয়ে আমরা একজন মা, একজন দাঈ, একজন দানবীর ও সমাজের অভিভাবককে হারালাম। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া ও উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আ জ ম আতাউল্লাহ, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, ডা. শফিকুল ইসলাম মোল্লাসহ স্থানীয় জামায়াতের অনেক নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।