সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয়করণ থেকে ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ বাদ দিয়ে বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরণ ঘোষণা করার প্রতিবাদে ও সরিষাবাড়ী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরিষাবাড়ী পৌরসভার সামনে সরিষাবাড়ী-জামালপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।