ইন্দূরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দূরকানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইন্দূরকানী (জিয়ানগর) উপজেলা শাখার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তিকে (কর্মীদের) ইসলামের যথার্থ জ্ঞান, বিশুদ্ধ চিন্তা, উন্নত আমল-আখলাক ও তাক্বওয়া, আত্মগঠন,মানোন্নয়ন এবং সংগঠন পরিচালনায় যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার লক্ষে এক কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করেছে। শিক্ষা শিবিরে উপজেলা আমীর মাওঃ মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে ও মোঃ তৌহিদূর রহমান রাতুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ সিদ্দিকুল ইসলাম খন্দকার, জেলা মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক মোঃ সোহরাব হোসেন জুয়েল, মঠবাড়ীয়া উপজেলা আমীর শরীফ মোঃ আঃ জলিল, ইন্দূরকানী উপজেলা বাইতুলমাল সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
ইন্দূরকানীতে জামায়াতের কর্মী শিক্ষাশিবির
পিরোজপুরের ইন্দূরকানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইন্দূরকানী (জিয়ানগর) উপজেলা শাখার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।