হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে ভীমরুলের কামড়ে হ্যাপি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত হ্যাপি আক্তার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী।
এলাকা বাসী জানায়, সম্প্রতি হেপি আক্তার ছাগলের জন্য কাঁঠাল গাছ থেকে পাতা কাটার সময় ভীমরুলের কামড়ে আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।