ফুলতলা সংবাদদাতা : ফুলতলা উপজেলা জামায়াতের সাবেক আমির ও চাষি কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা সভাপতি আবুল হোসেন মোড়ল (৬৭) শনিবার ভোর পৌনে ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জোটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদ আছর দামোদর হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় জানাযা অনুষ্ঠানে মদিনা শরীফ থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তৃতা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আবুল হোসেন মোড়লের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ফুলতলা অঞ্চলে জামায়াতের দুর্দিনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। এ অঞ্চলের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দিয়েছেন। তিনি হিন্দু, মুসলিমসহ সকলের কাছে ছিল জনপ্রিয় একজন মানুষ। তার মৃত্যুতে এ অঞ্চলের ইসলামী আন্দোলন তার একজন নির্ভিক সৈনিককে হারালেন। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে আবুল হোসেন মোড়লের আতœার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন এবং নিজের জন্যও দোয়া চান।