নিকলী কিশোরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার উদ্যোগে নিকলী সদরে শিমুল কমপ্লেক্স মিলনায়তন ঈদ পুনর্বলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা আমীর জনাব আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেদিন আরো বক্তব্য রাখেন নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর জনাব ইসরাফিল সরকার, সাবেক উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম, সাবেক উপজেলা সভাপতি জনাব মুতিউর রহমান,কারপাশা ইউনিয়ন সভাপতি জনাব মুতিউর রহমান প্রমুখ।