কর্মস্থলে গত ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল বুধবার বরখাস্তের আদেশ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), বর্তমানে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত মো. শাহ নূর আলম পাটওয়ারী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ১৯ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।