আলীকদম (বান্দরবান) প্র্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজলার ০২নং চৈক্ষ্যং ইউপিস্থ মারাইংতং জাদী মহাবৌদ্ধ বিহারে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ের প্রবিত্রতা নষ্টের অভিযোগে এ মামলাটি করেন স্থানীয় হেডম্যান অং হ্লা চিং।

গত ২২ মে রাতে আলীকদম থানায় রুজু হওয়া মামলা নং- ৪। মামলার এজাহারে বলা হয়, গত ২১ মে আনুমানিক বিকাল ৩টা ৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।