ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে হালদা নদী থেকে চরঘেরা জাল ও বিভিন্ন ধরনের বড়শি জব্দ পরবর্তী ধ্বংশ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এনে উপজেলা মাঠে এসব ধ্বংস করা হয়।
জব্দকৃতের মধ্যে রয়েছে ১০টি চরঘেরা জাল এবং ৩৫৭টি বিভিন্ন ধরনের বরশি। চরঘেরা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৩০০ মিটার।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ইউএফও) মো. আজিজুল ইসলাম জানান, ‘ফটিকছড়িবাসী হালদার আমানতদার। এ আমানতদারিতা রক্ষা করতে পুরো বাংলাদেশে বিশুদ্ধ প্রজাতির মাছ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে হালদা নদীতে ব্যবহৃত জাল, বরশি, ঝাক বা বাঁশের ভেলা উচ্ছেদ করতে আমাদের দপ্তর এবং উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।