গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামায়াতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহবায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ ।