ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালা পাড়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মোনায়েম এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুপার নিজস্ব স্বার্থে পকেট এড-হক কমিটি প্রস্তাব পাঠিয়েছেন। এছাড়া অভিযোগ রয়েছে তিনি মাদরাসার জমি বন্ধক দিয়েছেন এবং মাদরাসার সকল জমি বন্ধক ও টাকা আত্মসাৎ, মাদরাসায় বিভিন্ন পদে নিয়োগ ও টাকা আত্মসাৎ, সকল গাছ অবৈধভাবে কর্তন ও টাকা আত্মসাৎ, ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ,নিয়মিত ক্লাস না হওয়া এবং নিয়মিত মাদরাসায় শিক্ষকগণ উপস্থিত থাকেন না। এ সকল অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সুপারের কারণে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমরা নিয়মিত ক্লাস পাচ্ছি না, অথচ আমাদের ভবিষ্যৎ নিয়ে কারও চিন্তা নেই।” এলাকাবাসীর দাবি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।