দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত রাজন হত্যা মামলার অন্যতম আসামি ও একাধিক মামলার পলাতক আসামি আবু তাহেরকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে সম্প্রতি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আবু তাহের উপজেলার বলদাখাল গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।

উল্লেখ্য, প্রকাশ্যে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা রাজনকে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যাকা-ের অন্যতম আসামি আবু তাহেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, যিনি সম্প্রতি কুমিল্লার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।