বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, কসবা-আখাউড়ায় দূর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদককারবারীরা আমাদের অগ্রগতি ও উন্নয়নের অন্তরায়। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া ছাড়া আমাদের এ লড়াই থামবে না।

তিনি গতকাল সকাল ৯.৩০টায় কসবা পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামে রাস্তা মেরামত উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন।

১নং ওয়ার্ড সভাপতি আজহারুল করিম ভুইয়ার সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি এইচ এম মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা পৌরসভা আমীর হারুন অর রশিদ, কসবা পশ্চিম ইউনিয়নের আমীর সালাহ উদ্দিন, পৌরসভা সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক, আখতার হোসেন, আ.বাছির প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন জামায়াতে ইসলামী সামাজিক দায়বদ্ধতা থেকে ও মানবতার সেবায় নানান সামাজিক কাজ অব্যাহত রেখেছে। মানবতার মুক্তির এই আন্দোলন তার সামর্থ্যের সব কিছু দিয়ে এদেশের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।

দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরা রাস্তার জন্য জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী তাদের নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামতের কাজ করে।