চট্টগ্রাম (বাঁশখালী) : চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে ধানক্ষেত থেকে মৃগীরোগে আক্রান্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানক্ষেত এযুবকের লাশ দেখতে পেয়ে মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।
নিহত যুবকের নাম মোঃ জোবায়ের বিন জামাল (২০), উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চালিয়া পাড়া এলাকার আহমুদ্যা বাপের বাড়ির মোঃ জামাল হোসেন এর ছেলে। মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত ছিলেন বলে তার পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে।