হিলি সংবাদদাতা : দিনাজপুরের হিলি, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি চার উপজেলায় পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চার থানার ওসি।
হাকিমপুর থানার ওসি নাজমুল হোসেন জানান, খট্টামাধবপাড়া ইউপির নওদাপাড়া (বিলের পাড়) গ্রামে অভিযান চালিয়ে একই এলাকার ০৭ নং ওয়ার্ডের কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান ভুট্টু (৫৪) কে গ্রেফতার করে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থক সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামী লীগ সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৬০) কে গ্রেফতার করে পূর্বের রুজুকৃত রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার দেখিয়ে আসামীদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।