জৈন্তাপুর সংবাদদাতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে, শিক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ-৫, শত কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠনে ৩জনের মধ্যে জিপিএ-১। পাশের হার ৬৮.৩১%, জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিস সূত্রে জানাযায়, সারা দেশের ন্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধিনে জৈন্তাপুর উপজেলায় মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ১৯৮৮ জন পরীক্ষার্থী এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে মোট ১৩৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৬৮.৩১%, গত বৎসর ছিল ৬৮.৮৮%। এ বছর জিপিএ-৫ পেয়েচেন ২৩ জন শিক্ষার্থীর, ২৪ সানের সংখ্যা ছিল ৩৪।
এ বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৬টি স্কুল থেকে ১৫০৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১০০০ জন এবং জিপিএ -৫ পেয়েছে ১০ জন। সবচেয়ে বেশি জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান বরাবরের মত জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় । এই স্কুল থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে।
কারিগরি শাখায় জৈন্তাপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠান থেকে ২৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২০২জন। কারিগরি শাখা হতে এ বছর জিপিএ -৫ পেয়েছে ১১ জন। সবচেয়ে বেশি জিপিএ -৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো সারিঘাট উচ্চ বিদ্যালয় ( ভোকেশনাল) জিপিএ- ৫ পেয়েছে ৭জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় এ বছর ৪টি মাদ্রাসা হতে ১৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫৬ জন। এক মাত্র জিপিএ -৫ পেয়েছে জৈন্তা ডিএস আলীম মাদ্রাসা থেকে ২জন। তবে পাশের সংখ্যা গত বৎসরের চেয়ে একটু বেশী।
এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন এবং অকৃতকার্যদের হতাশা না হয়ে আগামী পরীক্ষার প্র¯‘তির নেওয়ার জন্য লেখা-পড়ায় এখন থেকে মনোযোগি হওয়ার আহবান জানান।