মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালীতে প্রান্তিক এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ জুন উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের উফশী জাতের বীজ, রাসায়নিক সার, নারিকেল চারাসহ কৃষি প্রণোদনা বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়।