ধুনট সংবাদদাতা: আন্তর্জাতিক ওজোন উপলক্ষে বগুড়ার আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত পালিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ, গোসাইবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ এবং গোপালনগর ইউনিয়নের চর খুকশিয়া গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদগাঁ মাঠ ও কবরস্থানে সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজোন দিবস প্রতি বছরের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে পালিত একটি সচেতনতা দিবস। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়। ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুম-লের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে
১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বরকে জাতিসংঘের সাধারণ পরিষদ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করেন।
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীতেন ধুনট সরকারি ডিগ্রি প্রিন্সিপাল সোলায়মান আলী, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুর জামান বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিবসহ আরো অনেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।