বরগুনা সংবাদদাতা : বরগুনা পৌনসভার সাবেক কমিশনার মোশাররফ হোসেনের বাড়ি থেকে রোজি (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ। মৃত রোজি দুই সন্তানের জননী ছিলেন। বরগুনায় তার ভবন থেকে পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে রোজির সন্তানরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। একাধিকবার ফোন করে ব্যর্থ হয়ে তারা বুধবার দুপুরে বাড়িতে আসেন। এসে দেখেন বাসার দরজায় তালা দেওয়া। পরবর্তীতে বাসার মালিক পক্ষের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা মায়ের নিথর মরদেহ দেখতে পান। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ দুপুর আনুমানিক দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ বলছেন, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে বরগুনা পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।