বরগুনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামি বরগুনা পৌরসভা ও সদর উপজেলার উদ্দ্যোগে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ কেজিস্কুল হলরুমে পৌরআমীর জনাব মাওলানা আঃ জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য জনাব মাওলানা মোস্তফা কামাল বিশেষ অতিথী ছিলেন বরগুনা জেলা আমীর জনাব অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

মাগুরা

মাগুরায় জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিসে র শূরার অন্যতম সদস্য এবং মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের।

নারায়ণগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগ ইতিহাস থেকে কোন শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সম্প্রতি উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, জেলা যুবদলের সহ সভাপতি আমিনুল ইসলাম ইমন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম সহ অনেকে।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে লোকজনদের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বক্তৃতা করেন।

বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে তিনি বলেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারেক রহমান বদ্ধপরিকর।

ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘ প্রায় এক বছর পর উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে কাজী আলাউদ্দিন মন্ডলকে আহ্বায়ক এবং সহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অবৈধ ড্রেজার

মেশিন জব্দ

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুই’টি ড্রেজার মেশিন জব্দ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের, ৩নং ওয়ার্ড, মিয়ার বেড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে দুই’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন বালু উত্তোলনকারীরা আশপাশের ফসলী জমির ক্ষতি করছেন মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ করে পাইপ বিনষ্ট করা হয় এবং দুই’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।