সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলী জব্দ করেছে থানা পুলিশ। এর মধ্যে দুই রাউন্ড গুলীর খোসা ছিল।
সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গুলী ও পিস্তল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।