সাভার (ঢাকা) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান গত ১ জুন দৈনিক সংগ্রাম-এ ‘সাভার মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে ভুয়া প্রশিক্ষণার্থী দেখিয়ে অর্থ আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদ-এর প্রতিবাদ করেছেন। তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, প্রতিবেদনটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এখানে অর্থ আত্মসাতের কোন ঘটনাই ঘটেনি। রিমা আক্তার সোহানা এবং মুসলেহা নামের যে শিক্ষার্থীদের নাম রেফারেন্স হিসেবে দেয়া হয়েছে সেই নামে ২০২৪-২০২৫ অর্থবছরে কোন প্রশিক্ষার্থী নেই। এছাড়া জেসমিন আক্তার নামে ১২,০০০/- টাকার চুক্তিতে অত্র দপ্তরের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের কোন প্রশিক্ষক অদ্যবধি নিয়োগ দেয়া হয়নি। যা অসত্য। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে একটি মাত্র প্রশিক্ষণ কোর্স চলমান থাকা সত্বেও তিনি একাধিক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে টাকা আত্মসাতেৎর কথা উল্লেখ করেছন। যা সম্পূর্ণ অসত্য।
ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ করার কথাটি বিন্দুমাত্র সত্য নয়। সংবাদদাতার বক্তব্য এই রিপোর্টে উল্লেখিত তথ্য বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বক্তব্য ছাপা হয়েছে। রিপোর্টে উল্লেখিত তথ্যগুলোর সপক্ষে প্রমাণাদিত আছে।