শান্তিগঞ্জ সংবাদদাতা : শান্তিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল। তিনি বলেন,

সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক, চোরাকারবারি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।

সংবাদ যেন সমাধানমুখী হয়, আতঙ্কমুখী না হয়। সুনামগঞ্জের স্যোসাল পয়েন্ট গুলোতে সি সি ক্যামেরা স্হাপন করা হয়েছে।

যাতে করে অপরাধ সংগঠিত ঘটনা শনাক্ত করে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় আনতে পারি। এলাকার অপরাধ নির্মূলে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক সেরগুল আহমেদ,সাংবাদিক মাসুম হেলাল, সাংবাদিক আব্দুল আলিম, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদিপ, সাংবাদিক সেলিম তালুকদার, সাংবাদিক নুরুল হক,সাংবাদিক মাহফুজুর রহমান সজিব, সাংবাদিক শহীদনুর, সাংবাদিক জমিরুল ইসলাম মমতাজ,সাংবাদিক সুহেল তালুকদার, সাংবাদিক আল মামুন, সাংবাদিক আশিক মিয়া,, সাংবাদিক রমজান, সাংবাদিক মোশফিকুর রহমান স্বপন, সাংবাদিক স্বপন কুমার বর্মন, সাংবাদিক সালেহ আহমেদ, সাংবাদিক আব্দুস সালাম,সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।