পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) : সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৮ মে বুধবার সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীম। তিনি আনুষ্ঠানিক ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফাতেমাতুজ জোহরা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুবায়েদ আলম সহ হাসপাতালে ডাক্তার, নার্স, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের হলরুমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ খাত ও মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ৬০ লক্ষ ৮৪ হাজার ৭২১ টাকার বাজেট ঘোষণা করা হয়। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামিম হোসেন এ বাজেট ঘোষণা করেন।
এসময় পরিষদের সদস্যগণ, সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের ¯্রােতসীনি নন্দকুজা নদী অবৈধ দখল-দুষণের কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। নদীটি রক্ষায় শহরের চাঁচকৈড়ে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধন করেন এলাকাবাসী।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধন হয়। এ্যাড. রাশিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি মজিবুর রহমান মজনু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ডা. মোহাম্মদ আলী, ইমাম হোসাইন পিন্টু, রাফিউল আলম, রাকিবুল ইসলাম, রাকিবুর রহমান রাজা প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, নদীকে প্রাণ দিয়ে রক্ষা করতে চাই। জায়গা প্রাপ্তি সাপেক্ষে দ্রুত ডাম্পিং স্টেশন স্থপন করা হবে। ইতিমধ্যে নদী সংলগ্ন জিয়া খালটি রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
স্বাবলম্বী প্রকল্প উদ্বোধন
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা উদ্যোগে ১৭০টি পরিবারকে দরিদ্র মুক্ত করার লক্ষ্যে স্বাবলম্বী প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক এ.ডি. এম. মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশাল লিজিং কোম্পানি লিমিটেডের সাবেক সচিব ও চেয়ারম্যান মাহবুবুল হক।
ফল দিবস পালিত
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় আলিয়া মাদরাাসায় শিক্ষার্থীদের ভিন্ন আয়োজনে বাংলার মধু মাসের ফল উৎসব পালিত হয়েছে। ২৮মে বুধবার সাড়ে ১১টায় কলারোয়া আলিয়া মাদরাসার হলরুমে “ফল খায় দেশী, শক্তি পাই বেশি” এই প্রতিপাদ্য সামনে রেখে ব্যাতিক্রমধর্মী “বার্ষিক ফল উৎসব” পালিত হয়।