বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক খোরশেদ আলমকে গ্রেফতার করেছে নগরীর কোতোওয়ালী থানা পুলিশ।

সম্প্রতি কোতোয়ালি থানা পুলিশ মোমিন রোড়স্থ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে থানা পুলিশ সুত্রে বলে জানা গেছে। গ্রেফতার খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

এদিকে খোরশেদ আলমের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারের নিন্দা -প্রতিবাদ জানিয়ে নিঃশর্তে মুক্তির দাবি জানিয়েছে তার শুভাকাক্সক্ষী মহল।